ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মঠবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


মঠবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা বর্তমান ইউপি সদস্য গ্রেফতারপিরোজপুর: মঠবাড়িয়ায় মো. জাকির হোসেন ওরফে নিজাম মেম্বর নামে এক ইউপি সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ গোপনে সংবাদ পেয়ে উপজেলার টিয়ারখালী গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র সহ একটি এয়ারগান উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় হলতা গুলিসাখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ডের সক্রিয় একজন আওয়ামী লীগ কর্মী । গত দুই মাস পূর্বে সে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থেকে জামিনে মুক্ত হন।
পুলিশ জানায়, সম্প্রতি ওই ইউপি সদস্য একটি বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন। গোপনে সংবাদ পেয়ে পুলিশের উপ পরিদর্শক দিপঙ্কর কুমার এর নেতৃতে একদল পুলিশ তার বাড়িতে তল্লাশী অভিযান চালায়। এসময় তার ঘরে মজুদকৃত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত ইউপি সদস্য ইতিপূর্বে একটি বিস্ফোরক মামলা গ্রেতার হয়ে জামিনে বের হন। পুলিশ গোপনে গোপনে সংবাদ পেয়ে তার বাড়ি থেকে তিনটি ধারালো অস্ত্র ও একটি এয়ারগান উদ্ধার করে।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৫৯   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ