ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চাঁদাবাজী-টেন্ডারবাজদের স্থান বিএনপিতে হবে না: আনিসুর রহমান

চাঁদাবাজী-টেন্ডারবাজদের স্থান বিএনপিতে হবে না: আনিসুর রহমান


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: রবিবার, ৬ জুলাই ২০২৫


চাঁদাবাজী, টেন্ডারবাজদের স্থান বিএনপিতে হবে না: আনিসুর রহমান

পটুয়াখালী: শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। জনগণের দুর্ভোগ বা কষ্ট হয় এ দলে থেকে এমন কোন কাজ করা যাবে না। সকল নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান। এ দলে টেন্ডারবাজী, চাঁদাবাজদের স্থান হবে না। তিনি গতকাল শুক্রবার রাতে বাউফল উপজেলার কালাইয়া বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কালাইয়া ইউনিয়ন বিএনপি নেতা সামসু মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালাইয়া ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি নুর হোসেন খান, সাধারণ সম্পাদক শাহজাহান মাতুব্বর, সদস্য সামছু সন্যামত,বাউফল ব্যবসায়ী নেতা মনির হোসেন, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম আসিফুর রহমান রিফাত প্রমুখ।

পরে আনিসুর রহমান সম্প্রতি সড়ক দূর্ঘটনায় আহত বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জসিমউদদীন কে দেখতে যান। এ সময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো:জলিলুর রহমান, সাংবাদিক ফোরকান। রাত সাড়ে ৯ টায় আদাবাড়িয়া ইউনিয়নের হাতেম মৃধা হাটে আরেকটি পথসভায় আনিসুর রহমান আনিস প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান সবুজ ও ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৪৯   ১৩৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ