ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক কর্মশালা

নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক কর্মশালা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই ২০২৫


নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক কর্মশালা


ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে নবীনগর উপজেলা প্রশাসন ও “আমরা মেধা বিকাশে কাজ করি” সংস্থার যৌথ উদ্যোগে পরিক্ষাভীতি দূরিকরন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে উদ্ভাবনী আইডিয়া “আমিও পারবো” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।গতকাল রবিবার (০৬/০৭) নবীনগর মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার। ‘আমিও পারবো’ কর্মসূচির মাধ্যমে আমরা শিশুদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে কাজ করছি। সবাই মিলে নবীনগরকে আরও শিক্ষাবান্ধব করে তুলব।” তাঁর এই ভাবনা উদ্বুদ্ধ করলো এলাকার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।

‎’আমরা মেধা বিকাশে কাজ করি’ সংস্থার আহবায়ক এটিএম রেজাউল করিম সবুজ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, নবীনগর প্রেসক্লাব সভাপতি এম এইচ শান্তি, লায়ন চৌধুরী ধর মিঠু, প্রমুখ।

‎প্রেসক্লাব সভাপতি এম এইচ শান্তি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,“শিক্ষা শুধু জ্ঞানের বাহক নয়, সমাজের অগ্রযাত্রা গড়ে তোলার চালিকা শক্তি।” তিনি সুন্দর এই উদ্যোগ গ্রহন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

‎ অনুষ্ঠান স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে পড়াশুনার পাশাপাশি নৈতিকতা, সময় ব্যবস্থাপনা ও সৃজনশীলতাও উন্নয়ন করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

‎ অভিভাবকরা বলেন, “আমিও পারবো” কর্মশালার উদ্বোধন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নবীনগরবাসীর জন্য একটি শিক্ষাবান্ধব ও প্রগতিশীল আবহ গড়ে তোলার স্বপ্নের মাইলফ। এই উদ্যোগে আমাদের সন্তানদের মেধা ও আত্মবিশ্বাসের বিকাশে নতুন দিগন্ত খুলবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:৫৩   ২২০ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ