ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অনুমোদন ছাড়াই বেকারিতে বিএসটিআই লোগো ব্যবহার, বেকারি বন্ধের নির্দেশ

অনুমোদন ছাড়াই বেকারিতে বিএসটিআই লোগো ব্যবহার, বেকারি বন্ধের নির্দেশ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫


অনুমোদন ছাড়াই বেকারিতে বিএসটিআই লোগো ব্যবহার, বেকারি বন্ধের নির্দেশ

পিরোজপুর: কাউখালী অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার,ক্ষতিকর রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ও বেকারি পরিচালনার দায়ে রামিন বেকারির মালিককে না পাওয়ায় বেকারি বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭জুলাই) দুপুরে উপজেলার উজিয়ালখান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, উজিয়ালখান এলাকায় রামিন বেকারীতে অব্যাবস্থাপনা, বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে ওই বেকারির মালিককে না পাওয়ায় বেকারি বন্ধ রাখার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশাল বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াছির আরাফাত, পরিদর্শক আল আমিন সরকার। আইন শৃঙ্খলায় সহায়তা করে কাউখালী থানা পুলিশ।
এর আগে দক্ষিণ বাজারে মাপে কম দেয়ার অভিযোগে আম বিক্রেতা প্রদীপ কুন্ডুকে ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৯   ১৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ