ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে লালমোহনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে লালমোহনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫


 ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে লালমোহনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

 

ভোলা: জেলার লালমোহন-তজুমদ্দিনসহ জেলাজুড়ে ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে লালমোহন পৌরশহরের চৌরাস্তার মোড়ে ‌’জুলাই ছাত্রজনতা-লালমোহন-তজুমদ্দিন’ এর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশের অন্যতম আয়োজক শামস উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলার মোহাম্মদ হাসনাইন আল- মুসা, ছাত্রশিবির লালমোহন উপজেলা উত্তর সভাপতি আ: রহমান, নাগরিক ঐক্যের শামীম আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের হাফেজ মাওলানা মুফতি শফিক, ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলার দপ্তর সম্পাদক রাহাদ রুমি প্রমুখ।

বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপরাধীরা নতুন ব্যানারে গিয়ে ধর্ষণ শুরু করেছে। এছাড়া এতদিন নির্যাতনের শিকার হওয়া অনেকেও এখন জালিম হয়ে উঠেছেন। ভোলায় এ ধরনের অপরাধ মেনে নেওয়া হবে না। তজুমদ্দিনের ধর্ষণের ঘটনায় অপরাধীদের শুধু বহিষ্কার করলেই চলবে না, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তজুমদ্দিন বা অন্য উপজেলায় নয়, এই লালমোহনেও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ভুক্তভোগী নারী ঠিকমতো মামলাও করতে পারেনি। একজন মাত্র আসামী গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিরা গ্রেপ্তার হয়নি। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছে।

 

এছাড়া ভোলার বিভিন্ন জায়গায় মাদক সর্বগ্রাসী আকার ধারণ করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ব্যবসায়ীরা শেষ করে দিচ্ছে। কিন্তু মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রশাসনকে বলতে চাই- ধর্ষণ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা দায়িত্ব পালনে অপারগ হলে জনগণকে বলুন। জুলাই ছাত্রজনতা প্রশাসনকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ছাত্রজনতা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে, স্বাধীনতার সুফল জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যও অঙ্গীকারবদ্ধ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:০৬   ২০৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ