ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আখের দাম বৃদ্ধি ও মাড়াই বন্ধ হওয়া মিলগুলো চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখের দাম বৃদ্ধি ও মাড়াই বন্ধ হওয়া মিলগুলো চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫


আখের দাম বৃদ্ধি ও মাড়াই বন্ধ হওয়া মিলগুলো চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর: মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে আখের দামি বৃদ্ধি ও মাড়াই স্থগিত হওয়া মিলগুলো চালুর দাবিতে সোমবার এক মতবিনিময় সভা আখচাষী কল্যাণ সংস্থার নিজস্ব ভবন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি হাজী মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু’র সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মো. মোসলেম উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের দপ্তর সম্পাদক সাহাবুর রহমান খৈবা,ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সহ সভাপতি মির্জা মুরাদ হোসেন,দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান,আখচাষী কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মো.আকরাম হোসেন মিয়া,বিশিষ্ট আখচাষী মিহির কুমার বসু প্রমুখ। পরে কেন্দ্রীয় ও স্থানীয় আখচাষী নেতৃবৃন্দ ফরিদপুর চিনিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মাদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা,মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার, উপমহাব্যবস্থাপক(ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব. মোসলেম উদ্দিন বলেন, চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। আখের দাম বাড়ানো এখন সময়ের দাবি। মাড়াই স্থগিত বা বন্ধ হওয়া ৬ টি মিল চালু করতে হবে। এগুলো নিয়ে প্রথম অবস্থায় মতবিনিময় চলছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অবগত করানো হবে। দাবি আদায়ে শেষ পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা লাগতে পারে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:০০:৪৯   ১২১ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ