ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত সিগারেট জব্দ, লাখ টাকা অর্থদণ্ড

কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত সিগারেট জব্দ, লাখ টাকা অর্থদণ্ড


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫


কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত সিগারেট জব্দ, লাখ টাকা অর্থদণ্ড

পটুয়াখালী: কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ৫ হাজার ৪’শত ১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) রাতে কলাপাড়া পৌরসভার রহমতপুর ও শিকদার বাড়ি এলাকায় গোডাউন থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করা হয়। এ সময় দিলীপ কুমার পাল (৩৯) নামের ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও মিলন হোসেন (৪১) নামের ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, পাইকারী ব্যবসায়ীরা ধোকা দিয়ে নকল সিগারেট বিক্রি করে আমাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিতো। অনেক ক্রেতারা এ বিষয় নিয়ে আমাদের হেনস্থা করতো। অনেক টাকা লোকসান দিতে হতো। আমরা অসহায় ছিলাম। এই অভিযানকে স্বাগত জানিয়ে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সহায়তায় গোডাউনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নকল সিগারেটের সন্ধান মেলে। দুই ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ দন্ড কার্যকর করা হয়। পরে জব্দ সিগারেট পুড়িয়ে দেয়া হয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:০৩:০০   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ