ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা

কালীগঞ্জে ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫


কালীগঞ্জে ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা

গাজীপুর: কালীগেঞ্জ হিলফুল ফুজুল ফাউন্ডেশনের আয়োজনে ঈমান, জ্ঞান, নেতৃত্ব “তরুন প্রজন্মের হাতেই পরিবর্তন” র্শীষক সেমিনার ও ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।  গতকাল সোমবার সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর সমাজ কল্যাণ হলরুমে এই সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের রিয়াদ কিং সাউদ বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর ড. মহসিন কাজী। অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন গাজীপুর জর্জ কোর্টের এপিপি আলহাজ¦ এডভোকেট হাফিজ উল্লাহ্ দর্জি। বিশেষ অতিথি জাতীয় বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত রেজিঃ মো. গোলজার হোসেন দর্জি, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ এর জিএম  আহমদ রেজা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক মো. সুমন আল-মামুন বেদন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. মনির হোসেন ও মো. শরিফুল ইসলাম ভূইয়া।

এই সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের প্রভাষক মো. কাজী মাহবুব, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. গোলাম রসুল সুমন, বেরুয়া এ ইউ আই সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল গাজীপুরের অফিস সেক্রেটারী মো. আব্দুল বাছেদ মোল্লা, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মো. ফেরদৌস খান সালেহী, ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মুফতি মো. মাকসুদুল হাসান প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম দর্জি, খৈকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মো. আশরাফুল ইসলাম গাজীপুরী, জামায়াত ইসলামী বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মো. মজিবুর রহমান, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন গাজীপুরী, মার্কেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল আলম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী একজন মানবসেবী, সমাজসেবক ও আধ্যাত্মিক চিন্তা নায়ক। তিনি তাঁর কর্মজীবনে দারিদ্র বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সমাজ উন্নয়নের মূলধারায় রয়েছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রসার, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম। বিশেষ করে তিনি তাঁর পূর্বপুরুষদের রেখে যাওয়া আত্মিক ঐতিহ্যকে ধারণ করে জাতিকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেছেন। তাঁর পরিবার আধ্যাত্মিক নেতৃত্বের পাশাপাশি জনগণের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৩৪   ১৬২ বার পঠিত  |   

----





ঢাকা থেকে আরও...


নগরকান্দার ইউএনওর বদলির গুঞ্জনে হতাশ সাধারন মানুষ
দোহারে গ্রাম আদালতের কর্মশালা
আড়াইহাজারে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ২
স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,নির্যাতনের ভিডিও ভাইরাল
আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী ক্ষুরধার যুক্তি, চ্যাম্পিয়ন আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়



আর্কাইভ