ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড

ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫


 ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড

ফরিদপুর: আলফাডাঙ্গায় নাছির উদ্দিন নামে এক ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জমিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান।

সোমবার দুপুরে আলফাডাঙ্গা সদর বাজরে থানার সামনে নাছির ডেন্টালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদ-ের রায় দেন আদালতের বিচারক। দ-প্রাপ্ত ভুয়া ডাক্তার উপজেলার বানা ইউনিয়নের কুঠরাকান্দি গ্রামের মৃত ওলিয়ার রহমান মোল্যার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাছির উদ্দিন বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর সনদ ব্যতীত রোগীর ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ডেন্টিস্ট লিখেন। এতে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কা সৃষ্টি করার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২০১০ এর ২২ ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান জানান, নাছির ডেন্টালের মালিক নাছির উদ্দিন ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাই ভুয়া ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:১১:৫৯   ১৫১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ