ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে হারুন মাস্টারের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দোহারে হারুন মাস্টারের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫


 দোহারে হারুন মাস্টারের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ঢাকা: দোহার উপজেলায় বিএনপি নেতা ও শিক্ষক হারুনুর রশীদ মাস্টার হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে ফুসেঁ উঠেছেন শিক্ষক সমাজ,শিক্ষার্থী ও স্থানীয়রা।  এ ঘটনায় শনিবার থেকে সোমবার টানা তিনদিন হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার,মামলার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের জয়নালের মোড়ে মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক সমাজ অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে বক্তারা বলেন, মো.হারুনুর রশিদ একজন শিক্ষক ছিলেন। আমরা জানি, তিনি রাজনৈতিক বিভেদে হত্যার শিকার হয়েছেন। তাঁকে নির্মমভাবে হত্যার মধ্যে দিয়ে একজন আদর্শ শিক্ষকের মর্যাদা বিনষ্ট করা হয়েছে। আমরা শিক্ষক ও সচেতন জনতা হিসেবে তাঁর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবী করছি।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব মিয়া, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মান্নান, আল-মামুন লাভলু মোল্লা, ডা. ইলামদ্দিন, নজরুল ইসলাম লিটন, অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম ভূইয়া, তোতা মোল্লা, মশিউর রহমান রিপন, লাভলু দেওয়ান, সেলিম রেজা, গৌতম সরকার, সাইদুর রহমান শিপু, মনির মোল্লা, মজনু মিয়া, ওয়াসিম মোল্লা, ফিরোজ আলম প্রমুখ।

এর আগে রোববার দুপুরে উপজেলার কার্তিকপুর বাজারে এ মানববন্ধন করা হয়। ”দোহার আদর্শ শিক্ষক ফেডারেশন” নামে একটি শিক্ষক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টারর বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি দোহারের নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা। তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। গত বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হোন। এসময় বাহ্রা হাবিল উদ্দিন স্কুলের কাছে পদ্মানদীর পাড়ে হাঁটার সময় একটি মোটর সাইকেলযোগে ৩ যুবক এসে তাঁকে লক্ষ করে ছয়টি গুলি করে ও কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। গত শনিবার (৫ জুলাই) দুপুরে নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে স্থানীয় সামসুদ্দিন মেম্বারকে প্রধান আসামী করে ৭ জনকে এজাহার নামীয় এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:৩০:২৭   ২২৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ