ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ৯ বছর পর কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন

৯ বছর পর কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫


৯ বছর পর কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন

পিরোজপুর: কাউখালীতে বিএনপি’র (৮ জুলাই) মঙ্গলবার ৯ বছর পর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে উপজেলা নেতা নির্বাচিত হবে বলে একাধিক কাউন্সিলর এ তথ্য নিশ্চিত করেছে। উপজেলায় এই নিয়ে সাজ সাজ রব সর্বত্র এখন। বিএনপি’র সম্মেলন জুড়ে সর্বত্র আলোচনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে রাস্তা-ঘাটে মোড়ে মোড়ে সর্বত্র বিএনপির সম্মেলন নিয়ে সাধারণ মানুষদের জানার আগ্রহ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানাযায়, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর আওয়ামীলীগের নির্যাতন নিপীড়নের দমনের কারনে আর সময়মত সম্মেলন করতে পারেনি দলটি। পরিবেশে অনুকূলে থাকায় আজ আনন্দঘন পরিবেশে সম্মেলনের সেই মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে। নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব পরিলক্ষিত হয়েছে। সম্মেলন সফল করতে দীর্ঘ একমাস ধরে ৪৫টি ওয়ার্ডসহ ৫টি ইউনিয়নে ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এসব ইউনিয়ন ও ওয়ার্ডে নির্বাচনের মাধ্যমে সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।

এসব সম্মেলনে হাড়ভাঙ্গা পরিশ্রম করে সফল করেছেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির ও সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদসহ দলীয় নেতা-কর্মীরা। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, বরিশাল বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং সম্মেলন উদ্বোধনের কথা রয়েছে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও বিএনপির জেলা ও বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মেলনে ৩৫৫জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের প্রিয় নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে এস.এম আহসান কবীর ও সাধারণ সম্পাদক পদে এইচ.এম দ্বীন মোহাম্মদের নাম জোড়ে সোরে শোনা যাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২২:২৬   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ