ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঘরের পাশের বৃষ্টির জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘরের পাশের বৃষ্টির জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


ঘরের পাশের বৃষ্টির জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা: লালমোহন উপজেলায় বৃষ্টির জমা পানিতে ডুবে মো. জায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। শিশু জায়েদ ওই বাড়ির মিজানুর রহমানের ছেলে।
জানা গেছে, রাতের প্রবল বৃষ্টিতে ওই শিশুর বসতঘরের বারান্দা তলিয়ে পাশের জলাশয়ের সঙ্গে একাকার হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘরের ভেতর অবস্থান করছিলেন তার মা। তার অগোচরে ঘর থেকে নেমে বারান্দায় খেলতে গিয়ে বৃষ্টির জমা পানিতে ডুবে যায় শিশু জায়েদ। তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। পরে তারা ওই শিশুকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:৩৩   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ