ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভরা মৌসুমেও বিষখালী নদীতে ইলিশের দেখা নেই

ভরা মৌসুমেও বিষখালী নদীতে ইলিশের দেখা নেই


ফারুক হোসেন খান,কাঁঠালিয়া (ঝালকাঠি)
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


ভরা মৌসুমেও বিষখালী নদীতে ইলিশের দেখা নেই

ঝালকাঠি: ভরা মৌসূমেও উপকূলীয় ঝালকাঠি জেলার কাঁঠালিয়ার বিষখালী নদীতে দেখা মিলছেনা রুপালী ইলিশের। বিকল্প কর্মসংস্থান না থাকায় উপজেলার কয়েকশত জেলে পরিবার মানবেতর জীবন যাপন করছেন। মৎস্য অধিদপ্তর ও জেলে পরিবার সুত্রে জানাগেছে, এক সময় বিষখালী নদীর তীরবর্তী ১২ গ্রামের অধিকাংশ মানুষ মাছ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করত।

ইলিশ আহরণের অভয়ারাণ্য ছিল বিষখালী নদী। বর্তমানে উপজেলার দুই হাজার জেলে পরিবার এর ওপর নির্ভরশীল। এসকল জেলেরা বিভিন্ন ব্যাংক এনজিও থেকে ঋণ এবং মহাজনদের কাছ থেকে চড়া সুদে দাদন নিয়ে নৌকা-জাল কিনে নদীতে নেমেছেন। কিন্তু দিনরাত নদীতে জাল ফেলেও ইলিশ না পেয়ে নিরাশ হয়ে বাড়ী ফিরছেন তারা। যে কারণে আমুয়া বন্দর, কাঁঠালিয়া সদর, কচুয়া, সেন্টারের হাট ও আওরাবুনিয়া বাজারেও ক্রেতাদের সঙ্গে ইলিশের দেখা মিলছে কম। মাঝে মধ্যে দুই একজন জেলের জালে দুই একটি মাছ ধরা পড়লেও বাজারে তার দাম আকাশ ছোয়া। যা সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে।

এদিকে অন্য কোন আয়ের উৎস না থাকায় বেকার হয়ে পড়েছেন ওই সকল জেলে পরিবার। তাদের পরিবার প্রায়ই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। উপজেলার বড় কাঠালিয়া গ্রামের জেলে ফারুক হোসেন বলেন, নদীতে এখন আর আগের মত ইলিশ পাওয়া যায়না। বাপ দাদার পেশা ছাড়তেও পারছিনা। জেলে ফারুকের ছোট ভাই সেন্টু জানান, কয়েক বছর ধরে নদীতে মাছ না পাওয়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছিল। তাই বাধ্য হয়ে পেশা পরির্বতন করছি। এখন কাঠালিয়া থানার সামনে চায়ের দোকান করছি।

বেসরকারি উন্নয়ণ সংস্থা ব্যুরো বাংলাদেশ উপজেলা শাখা ব্যবস্থাপক মো.রাকিবুল ইসলাম বলেন, ছোট একটা চাকুরি করে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে এমনিতেই হিমশিম খেতে হচ্ছে। তারপর আবার চড়া মূল্যের ইলিশ মাছ কিনে খাবো কিভাবে। বর্তমান বাজারে স্থানীয় নদীর ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০০/ ২০০০ টাকা।

আমুয়া বাজারের মাছ ব্যবসায়ী নুরু সরদার জানান, বিষখালী নদীর পানি মিষ্টি তাই এ নদীর ইলিশ সুস্বাধু ফলে মাছের দাম একটু বেশি। এখন তো ইলিশ মাছ পাওয়াই যায়না।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার জানান, জলবায়ুর পরিবর্তণের কারণে নদীতে মাছ কম। আমাবশ্যার গোনের পর থেকে আরো বেশি ইলিশ মাছ পড়তে পারে। তাছাড়া মা ইলিশ রক্ষার সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে তারা চাল পাবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:০৫   ২১৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ