ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহরে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


চাটমোহরে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

পাবনা: চাটমোহরে অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ফৈলজানা ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশির বিলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর উপজেলায় প্রতিবছর বিলে বর্ষার পানি প্রবেশ করার সাথে সাথে এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ নানা নিষিদ্ধ উপকরণ দিয়ে মাছ শিকার করে থাকে। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। এমন খবর পেয়ে ডিকশির বিলে অভিযান পরিচালনা করে ৩৫০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপজেল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানাসহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:৩৫   ২১৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ