ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আহসান কবির সভাপতি ও দ্বীন মোহাম্মদ সম্পাদক কাউখালীতে দীর্ঘ ৯ বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

আহসান কবির সভাপতি ও দ্বীন মোহাম্মদ সম্পাদক কাউখালীতে দীর্ঘ ৯ বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


কাউখালীতে দীর্ঘ ৯ বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

পিরোজপুর: কাউখালীতে দীর্ঘ ৯ বছর পর উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদের পুরাতন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য এলিজা জামান, নজরুল ইসলাম খান, আফজাল হোসেন টিপু, সাইদুল ইসলাম কিসমত, নাসির উদ্দিন ফকির, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, যুগ্ম-আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মুনিরুজ্জামান মিন্টু, সয়না -রগুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এম শহীদুল আলম বাদল, আমরাজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন, চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম শাহীন প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ৩৫৫ জন কাউন্সিলেনের মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপি’র আহ্বায়ক এস এম আহসান কবিরকে সভাপতি, সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদকে সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, জিয়াউল হাসান লিকসনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লিয়াকত হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম রফিককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০০:১৯   ২০০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ