ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ নিজ বাসা থেকে সুমন হাওলাদার (৩৯) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার মহিপুর বাজারস্থ তার নিজ বাসা থেকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে কাগজে মোড়ানো ৬’ শত ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৬৫ গ্রাম।

আটককৃত সুমন হাওলাদার মহিপুর এলাকার বাসিন্দা তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুমন হাওলাদার মহিপুর থানা এলাকার বিভিন্ন স্পটে ইয়াবা বিক্রি করেন। এহেন সংবাদের ভিত্তিতে তার উপর নজরদারি রেখে আজ তাকে আটক করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬৪০পিস ইয়াবাসহ সুমন হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২০:৪৮   ১৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ