ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দা ক্রিস্টমাস বাউন্স ব্যাক উদযাপন, ১৭০০ শিক্ষার্থীর মুখে হাঁসি

কলমাকান্দা ক্রিস্টমাস বাউন্স ব্যাক উদযাপন, ১৭০০ শিক্ষার্থীর মুখে হাঁসি


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


 

কলমাকান্দা ক্রিস্টমাস বাউন্স ব্যাক উদযাপন, ১৭০০ শিক্ষার্থীর মুখে হাঁসি

নেত্রকোনা: ‘শিশুরা ফিরে পাক স্বপ্নের আলো’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ‘ক্রিস্টমাস বাউন্স ব্যাক প্রোগ্রাম ২০২৫’।

মঙ্গলবার (৮ জুলাই) নাজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপি ম্যানেজার পরিতোষ রেমা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার মৌরশ্মী লীমা ঘাগ্রা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। তাঁর প্রাণবন্ত বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে শিশুরা যেমন উৎসাহ পায়, তেমনি তাদের ভবিষ্যৎ গড়ার পথে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।”

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ১,৭০০ জন শিশু শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ—খাতা, কলম প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। শিশুরা এই উপহার পেয়ে উচ্ছ্বসিত আনন্দে মেতে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেংগুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু, প্রাক্তন শিক্ষক নিশিকান্তি জামিল প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজনের শেষাংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের পরিবেশনায় গান, নৃত্য ও কবিতা আবৃত্তি যেন আনন্দে ভরিয়ে দেয় পুরো অনুষ্ঠানস্থল।

উল্লেখ্য, “A special celebration for children”—এই প্রতিপাদ্যে ‘ক্রিস্টমাস বাউন্স ব্যাক প্রোগ্রাম’ প্রতিবছরই দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। পিছিয়ে পড়া শিশুদের পাশে থেকে শিক্ষা, আনন্দ ও আশার বার্তা পৌঁছে দিতে এ আয়োজন একটি অনন্য উদাহরণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:৪৪   ২৩৯ বার পঠিত  |            







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ