ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় পৌর বিএনপির সম্মেলন, গোপন ব্যালটে নেতা নির্বাচন

মঠবাড়িয়ায় পৌর বিএনপির সম্মেলন, গোপন ব্যালটে নেতা নির্বাচন


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫


মঠবাড়িয়ায় পৌর বিএনপির সম্মেলন, গোপন ব্যালটে নেতা নির্বাচন

পিরোজপুর: উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনেক বছর পর এভাবে উৎসব মুখর গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমুল নেতা নির্বাচিত করা হয়নি বলে এমন মন্তব্য করেছেন বিএনপি’র কর্মীরা।

মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জনের মধ্য ৬৩২ জন সদস্যের ভোট প্রয়োগের মাধ্যমে পৌর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত করেন। যার ফলাফল ঘোষণা হয় রাত সাড়ে ১১ টায়।নির্বাচনে পৌর সভার ৯টি ওয়ার্ড থেকে ৩২৯ টি ভোট পেয়ে সভাপতি জসিম উদ্দিন ফরাজী, ৩৫৭ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ৩৮৫ ও ৩০০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মোঃ মন্টু মিয়া নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে সভাপতি পদে ২ জন , সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে সকালে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্তরে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কেএম হুমায়ুন করীর এর সভাপতিত্বে সম্মেলনে জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব এ্যাড. আবদুস সালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রানা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন, দীর্ঘ ১৬ বছর পর একটা কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রানিক পদ্ধতিতে কাউন্সিল সম্পন্ন হয়েছে। আশা করব নব নির্বাচিত নেতৃবৃন্দ দলের সুনাম রক্ষা করাসহ মানুষের জন্য কাজ করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৭:৪০   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ