ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে কৃষি প্রণোদনার আওতায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

মধ্যনগরে কৃষি প্রণোদনার আওতায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫


মধ্যনগরে কৃষি প্রণোদনার আওতায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

সুনামগঞ্জ: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ১১০ জন কৃষক পরিবারের শিক্ষার্থীদের মধ্যে একটি করে নিম, একটি করে জাম এবং দুটি করে কাঁঠালের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ করেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকমল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাহেবুর আলম, ইনামুল গনি তালুকদার, নেকবর মিয়া এবং সাইকুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে মধ্যনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত জানান, চলতি অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নের প্রতিটিতে ১১০ জন করে মোট ৪৪০ জন কৃষক পরিবারকে ফলজ চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৪ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ এবং ২০ জন কৃষককে বিভিন্ন ধরনের সবজির বীজ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকদের উৎসাহিত করতে ও টেকসই কৃষি নিশ্চিত করতে এই ধরণের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৩:০৪   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ