ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
সুনামগঞ্জ: জেলার মধ্যনগর উপজেলায় বিএনপির চারটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৯জুলাই) সন্ধ্যায় এসব কমিটির অনুমোদন দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
এ সময় নেতৃবৃন্দ জানান, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও কার্যকর করতে এবং আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে দলের দীর্ঘদিনের ত্যাগী, নিষ্ঠাবান ও পরীক্ষিত নেতাকর্মীদের ইউনিয়ন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘোষিত প্রতিটি ইউনিট কমিটিতে একজন আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক এবং নয়জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন—মধ্যনগর সদর ইউনিয়ন কমিটিতে আহ্বায়ক মো: কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো: মোশারফ হোসেন, সদস্য মো: জামাল হোসেন, শহীদ মিয়া, আব্দুল কাইয়ূম, মো: মস্তব আলী (কাচা মিয়া), নিবাস রঞ্জন সরকার, বিল্লাল হোসেন, মো: কফিল উদ্দিন, মো: জসিম উদ্দিন, মো: আতাউর রহমান চৌধুরী।
চামরদানী ইউনিয়ন কমিটিতে আহ্বায়ক মো: আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো: ওয়াসিল আহম্মেদ, সদস্য মো: মেহেদী হাসান, মো: শহীদুল ইসলাম, মো: কামাল খন্দকার, বকুল তালুকদার, শহীদুল হক আকাশ, আলী হোসেন, নির্মল রায়, বিনয় সরকার, মো: ফুল মিয়া।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কমিটিতে আহ্বায়ক মোঃ সুজন মিয়া, ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, ২য় যুগ্ম আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম, সদস্য মো: আবুল কাসেম, মো: সেলিম মিয়া (অ.প্রা.সে.স), মো: ইকবাল হোসেন, মো: টিটন মিয়া, মো: শহীদ মিয়া, মো: বজলু মিয়া, মো: রাসেল মিয়া, মো: সাইকুল ইসলাম
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কমিটিতে আহ্বায়ক মো: শাজাহান, যুগ্ম আহ্বায়ক মো: আব্দুস সালাম, সদস্য দুলাল আহম্মেদ(বি.এ), মো: মানিক মিয়া, মো: বকুল মিয়া, মো: মজনু মিয়া, শহিদ মিয়া, মো:আমিনুল ইসলাম, মো: মনজুরুলহক, মো: ওয়ারেছ মিয়া, মো: বাচ্চু মিয়া ।
আব্দুল কাইয়ুম মজনু বলেন, আমরা যারা ত্যাগী, দলপ্রীতিশীল এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদেরকেই মূল্যায়ন করে ইউনিয়ন কমিটিগুলো গঠন করেছি। ইনশাআল্লাহ এই নেতৃবৃন্দের নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে বিএনপি আরও সংগঠিত হবে।এছাড়াও তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এন/আর
বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩৭ ১৬১ বার পঠিত | ● কমিটি ● বিএনপি ● মধ্যনগর