ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পরিবেশের ক্ষতিকর গাছের চারা নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

পরিবেশের ক্ষতিকর গাছের চারা নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫


পরিবেশের ক্ষতিকর গাছের চারা নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

 নীলফামারী: ডোমারে পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ই জুলাই) দুপুরে উপজেলার ১০ নং হরিণচড়া ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের একটি নার্সারিতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড.এস,এম আবু বকর সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তম্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ২০২৪/২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম বুধবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের মিজানুর রহমানের নার্সারিতে প্রায় দেড় লক্ষাধিক আকাশমনি গাছের চারা নিধন করা হয়। এবং পর্যায়ক্রমে উপজেলার সকল নার্সারিতে এ নিধন কার্যক্রম চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫১:১৯   ৩৬০ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ