ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ক্ষতিকর গাছের চারা ধ্বংস করতে মাঠে নেমেছে প্রশাসন

পীরগঞ্জে ক্ষতিকর গাছের চারা ধ্বংস করতে মাঠে নেমেছে প্রশাসন


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫


পীরগঞ্জে ক্ষতিকর গাছের চারা ধ্বংস করতে মাঠে নেমেছে প্রশাসন

ঠাকুরগাঁও: পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাঠে নেমেছে প্রশাসন। বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৫টি নাসারীতে অভিযান চালিয়ে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহার রঞ্জন রায়, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তায়ন কমিটির কর্মকর্তা খালেদ মোশারফ, প্রাণি সম্পদ কর্মকর্তা রনজিৎ চন্দ্র সিংহ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসান জানান, অভিযান চলাকালাীন ১ লাখ ১০ হাজার ৩ শ টি ইউক্যালিপটাস ও ৪ হাজার ২শ টি আকাশমনি গাছের চারা ধ্বংস করা হয়। পরে ক্ষতিগ্রস্থ নার্সারী মালিকদের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে ৪ লক্ষ ৫৮ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০০   ২৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ