ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ইয়াবাসহ আটক বিএনপি’র কর্মির কারাদন্ড

দোহারে ইয়াবাসহ আটক বিএনপি’র কর্মির কারাদন্ড


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫


 দোহারে ইয়াবাসহ আটক বিএনপি’র কর্মির কারাদন্ড
ঢাকা: দোহারে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছেন। আটককৃত হলেন- উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামের শাকিল আহম্মেদ(৩৭)।
এ ঘটনায় বৃহস্পতিবার দোহার থানা পুলিশ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদানের নির্দেশ দেন।
সাইনপুকুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. শফিকুল আলম বলেন, বুধবার বিকেলে স্থানীয় যুবসমাজ তাকে বালুরচর এলাকা থেকে হাতেনাতে ইয়াবাসহ ধরে ধোলাই দিয়ে সাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।শাকিল পুলিশি জিজ্ঞাসাবাদে সে নিজেকে দোহার উপজেলা বিএনপি’র প্রজন্ম-৭১ এর সিনিয়র যুগ্ন- সম্পাদক ও দোহার উপজেলা প্রেসক্লাব নামে একটি কথিত বানোয়াট-ভুয়া সংগঠনের দপ্তর সম্পাদক এবং আরেকটি বিতর্কিত মানবাধিকার সংগঠনের নির্বাহী সদস্য বলে নিজেকে পরিচয় দেন।

এছাড়াও সে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তির সাথে ছবি তুলে, সেগুলো ব্যবহার করে অপকর্ম চালিয়ে আসছিলো বলে অভিযোগ রয়েছে। আজ উপজেলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও আরও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল নিজেকে বিএনপির স্থানীয় এক নেতার অনুসারী দাবি করে এলাকায় প্রভাব খাটিয়ে নিয়মিত চাদাঁবাজী ও সাধারণ মানুষকে হুমকি-ধামকিও দিতেন। তার বিরুদ্ধে থানায় মামলা বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মুকসুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা.আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান কমিটি বিলুপ্ত হয়েছে। এর আগে সে ইউনিয়নের সাধারণ সদস্য ছিলো। এই ব্যাপাওে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ও দোহার-নবাবগঞ্জের বিএনপি’র অভিভাবক খন্দকার আবু আশফাক ভাইয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে মাদকের সাথে সংশ্লিষ্ট কেউ কোন প্রকার ছাড় ও প্রশ্রয় পাবে না। উপরন্তু তার উপর আইনী পদক্ষেপ নেয়া হবে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান, গাঁজা ও ইয়াবা বিক্রিসহ নানা অপরাধে জড়িত। এলাকাবাসীর কাছে সে ‘ইয়াবা শাকিল’ নামে পরিচিত। এছাড়া, সে দোহার উপজেলার একটি ভূঁইফোঁড় সংগঠন ‘দোহার উপজেলা প্রেসক্লাব’-এর দপ্তর সম্পাদক পরিচয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং ঘুরে বেড়ায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এলাকাবাসী আরও জানান, “আমরা মাদকমুক্ত সমাজ চাই। তাই এলাকাবাসী মিলে তাকে আটক করে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়েছি।”
এ বিষয়ে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানিয়া তাবাসসুম বলেন, আদালত দন্ডপ্রাপ্ত শাকিলকে তার পরিবারের মাধ্যমে আরও কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সে বিষয়ে দোহার থানাকে তথ্য দিতে বলা হয়েছে। দোহারে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”

এন/আর

বাংলাদেশ সময়: ২৩:০২:৩১   ১৬১ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ