ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সাঙ্গু নদীতে লাকড়ি কুঁড়াতে গিয়ে যুবক নিখোঁজ

সাঙ্গু নদীতে লাকড়ি কুঁড়াতে গিয়ে যুবক নিখোঁজ


কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশ(চট্রগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫


সাঙ্গু নদীতে লাকড়ি কুঁড়াতে গিয়ে যুবক নিখোঁজ

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সাঙ্গু নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টার সময় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ ঘাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবক কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের তোফায়েল আহমদের ছেলে।

সে দিয়াকুল নিপেন্দ্র মাষ্টারের ভাড়া বাসায় থেকে গত ৫ মাস ধরে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের সুমন মিস্ত্রির অধীনে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীতে পানির স্রোত বেশি থাকায় উজান থেকে জ্বালানির জন্য লাকড়ি ভেসে যাচ্ছিল। নদীর একপাশ থেকে সাইফুল লাকড়ি সংগ্রহ করছিলেন। লাকড়ি সংগ্রহ করতে করতে একপর্যায়ে নদীতে পড়ে যান তিনি। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর আর তাঁকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা মোহাং নাজিম উদ্দীন বলেন, জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সাইফুল নামে এক যুবক সাঙ্গু নদীতে ভেসে যান। অনেক খোঁজার পরেও তাঁকে পাওয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৩   ৪৯৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ