ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই ২০২৫


ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

বরগুনা: আমতলীতে পুরাতন ট্রান্সফরমার পরিবর্তন করে নতুন ট্রান্সফরমার লাগাতে গিয়ে বায়েজিদ হোসেন আকাশ (৩২) নামে এক বিদ্যুৎ কর্মীও মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার সময় আমতলীর কুকুয়া ইউনিয়নের হরিমৃতুঞ্জয় গ্রামে এঘটনা ঘটে। বায়েজিদ বরিশাল বিমান বন্দর থানার তহুতপুুর গ্রামের বাকের হোসেনের ছেলে।
শুক্রবার সকালে বায়েজিদ তার সহকর্মী রিফাতের সাথে কুকুয়া ইউনিয়নের হরিমৃতুঞ্জয় গ্রামের বিদ্যুৎ সংযোগের পুরাতন একটি ট্রান্সফরমার পরিবর্তনের জন্য খুটিতে উঠে কাজ করছিলেন। এসময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। কাজ শেষ হওয়ার আগেই নিজ দপ্তরের লোকজন বিদ্যুৎ সংযোগ চালু করায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বায়েজিদ তারের উপর ঝুলে পরেন। সাথে থাকা সহকর্মীরা তাৎক্ষনিক স্থানীয়দেও সহায়তায় তারের উপর ঝুলে থাকা বায়েজিদেও নিথর মরদেহ উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লুনা বিনতে হক তাকে মৃত্যু ঘোষনা করেন।
পল্লী বিদ্যুৎ আমতলী কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী মো. খুরশিদ আলম বলেন, কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি তদন্ত করা হবে।
পল্লীবিদ্যুৎ পটুয়াখালী কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আবুল কাসেম বলেন, বায়েজিদের মৃত্যুতে কারো কোন গাফেলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কারো কোন গাফেলতি থাকলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:০১   ২৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ