ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিলর ও আইটি বিশেজ্ঞ নয়নকে আপটেক আইটি’র সংবর্ধনা

ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিলর ও আইটি বিশেজ্ঞ নয়নকে আপটেক আইটি’র সংবর্ধনা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই ২০২৫


ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিলর ও আইটি বিশেজ্ঞ নয়নকে আপটেক আইটি’র সংবর্ধনা

ভোলা: অস্ট্রিয়ার ভিয়েনা রাজ্যের ২৩নং ডিস্ট্রিক্ট কাউন্সিলর বাংলাদেশী বংশোদ্ভূত সফটওয়্যার বিশেষজ্ঞ মাহমুদুর রহমান নয়নকে সংবর্ধনা প্রদান করেছে আপডেট আইটি কোম্পানি। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে প্রতিষ্ঠানটির হলরুমে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আইটি খাত নিয়ে বাংলাদেশের সম্ভাবনা, রেলওয়ে ও ট্যুরিজমসহ বিভিন্ন সেক্টরে কাজ করতে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন মাহমুদুর রহমান নয়ন।

একইসাথে মাত্র ত্রিশ বছর বয়সে দুই মেয়াদে অস্ট্রিয়ার ভিয়েনা রাজ্যের ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা, অস্ট্রিয়ার তরুণদের জন্য নিজের কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। আপটেক আইটি কোম্পানি সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ এ রাজনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞ মাহমুদুর রহমান নয়নকে সংবর্ধনা প্রদান করতে পেরে আমরা গর্বিত।

বিভিন্ন বিষয়ে তাঁর তুলে ধরা নানা অভিজ্ঞতা আমাদেরকে অনুপ্রেরণা জোগাবে। এসময় উপস্থিত ছিলেন, আপটেক আইটি কোম্পানির চীফ গ্লোবাল অফিসার (সিজিও) মো. সাইদুর রহমান, চীফ অপারেশন অফিসার মো. তোফায়েল, প্রজিৎ হাজরা, এম্বাসেডর মো. সাইদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও আইটি বিশেজ্ঞরা।

উল্লেখ্য, মাহমুদুর রহমান নয়ন ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা ও অস্ট্রিয়া প্রবাসী মাহবুবুর রহমান এঁর সন্তান। তাঁর বাবা জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ইউরো বাংলা টাইমস’র এডিটর ইন চীফ ও ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩৪   ২০০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ