ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মোবাইলে পাবজি গেম খেলায় ৭ ছাত্র আটক, মুচলেকায় মুক্তি

মোবাইলে পাবজি গেম খেলায় ৭ ছাত্র আটক, মুচলেকায় মুক্তি


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই ২০২৫


মোবাইলে পাবজি গেম খেলায় ৭ ছাত্র আটক, মুচলেকায় মুক্তি

পিরোজপুর: কাউখালীতে মোবাইলে অনলাইন পাবজি গেম খেলা অবস্থায় আসক্ত ৭ ছাত্রকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদেরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে দশ টার দিকে কৃষি ব্যাংক সংলগ্ন ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে তাদেরকে পুলিশ আটক করে।
পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশ টার দিকে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সিঁড়ির উপরে বসে মোবাইলে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলারত অবস্থায় ৭ ছাত্র আটক করে পুলিশ। এরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। পরে প্রত্যেকের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ওই ছাত্রদেরকে ছেড়ে দেয় পুলিশ।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অঙ্গীকারনামা নিয়ে আটক ছাত্রদের রাতেই তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:০৬   ৩৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ