ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পুলিশ পরিচয়ে ছিনতাই কালে যুবলীগ নেতাকে গনধোলাই

পুলিশ পরিচয়ে ছিনতাই কালে যুবলীগ নেতাকে গনধোলাই


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


পুলিশ পরিচয়ে ছিনতাই কালে যুবলীগ নেতাকে গনধোলাই

বরিশাল: আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গনধোলাইয়ে একজন গুরুতর আহত। পুলিশ গিয়ে গনধোলাইয়ে আহত রত্নপুর ইউনিয়নন যুবলীগ সদস্য ছিনতাইকারী রিপন মীরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ছিনতাইএর শিকার জয় বিশ্বাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৎস্য চাষী সুশেন বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে মাছ বিক্রি করে গতকাল মঙ্গলবার ভোর রাতে (৫টায়) বাড়ি ফিরছিলেন। এসময় গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী (বটতলা) নামক স্থানে গেলে পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে জয় বিশ্বাসকে তল্লাশী করে মাছ বিক্রির ২১ হাজার ১ শত টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে।

এসময় জয় বিশ্বাসের চিকিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করলে রিপন মীরের সাথে থাকা দুইজন টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারী ইউনিয়ন যুবলীগ সদস্য সৈদয় আরিফ ওরফে রিপন মীরকে আটক করে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশকে সংবাদ দেয়। পুলিশের এসআই নুুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে রিপন মীরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।

এব্যাপারে এসআই নুুর মোহাম্মদ জানান ছিনতাইএর ঘটনা ফোনে জানতেপেরে ঘটনাস্থলে গিয়ে রিপন মীরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এরপূর্বেও রিপন মীর পুলিশের কটি পরে বৃহস্পতির(১০ জুলাই) ভোর রাতে বাইপাস সড়কে বসে রাজিহার গ্রামের মৎস্য ব্যবসায়ী শংকর হালদার ও আনোয়ার হাওরাদারকে জিম্মি করে ১১ হাজার টাকা ও দুটি মোবাইল এবং রোববার(১৩ জুলাই)সকালে বিল্বগ্রাম সড়কে লাইজু বেগমের কাছ থেকে পুলিশ পরিচয়ে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধীক মাদক মামলা রয়েছে বলে জানায় আগৈলঝাড়া থানা পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩০:২৭   ৩৫১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ