ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » যুগান্তরের ব্যুরো প্রধান শাহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

যুগান্তরের ব্যুরো প্রধান শাহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


যুগান্তরের ব্যুরো প্রধান শাহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরিশাল: দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান বরিশালের সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে দায়ের করা ’মিথ্যা মামলা’ দ্রুত প্রত্যাহারের দাবিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিন ২০২৪ সালের ১১ আগস্ট বিএনপির পদস্থগিত নেত্রী বিলকিস জাহান শিরিন ও তার পরিবারের বিরুদ্ধে জনগণের ব্যবহৃত শতবর্ষ পুরোনে একটি পুকুর দখলের অভিযোগে যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।

সংবাদ প্রকাশের দীর্ঘ ১১ মাস পর জুলাই মাসের শুরুতে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেন। সাংবাদিকরা এই মামলাকে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আঘাত এবং সংবাদপত্রের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন বক্তারা।

আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর আগৈলঝাড়া প্রতিনিধি মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, কেএম আজাদ রহমান, সাধারন সম্পাদক এফএম নাজমুল রিপন, সাবেক সাধারন সম্পাদক মো.শামীমুল ইসলাম শামীম, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মাসুম হাওলাদার, আগৈলঝাড়া রিপোটাস ইউনিটির আহবায়ক জহিরুল ইসলাম সবুজ, উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মো.সাইফুল মৃধাসহ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:১৭   ১৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ