ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত,মোটরসাইকেল ভাংচুর,হত্যার হুমকিতে এলাকা ছাড়া

মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত,মোটরসাইকেল ভাংচুর,হত্যার হুমকিতে এলাকা ছাড়া


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত,মোটরসাইকেল ভাংচুর,হত্যার হুমকিতে এলাকা ছাড়া
বরিশাল: আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মেহেদী হাসান হৃদয়ের উপর মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে। এরপরে তারা হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল করে হৃদয়কে হত্যার হুমকি দিয়ে বাড়িতেও হামল ভাংচুর চালায়। এরপর থেকে সাংবাদিক মেহেদী হাসান হৃদয় পালিয়ে বেরাচ্ছে।
জানা গেছে উপজেলার ফুল্লশ্রী গ্রামের প্রভাবশালী একটিচক্র দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। সাংবাদিক মেহেদী হাসান হৃদয় বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে নিউজ করায় তারা সাংবাদিক হৃদয়ের উপর ক্ষিপ্ত ছিলেন, গত সোমবার এলাকার সচেতন লোকজন মাদক ব্যবসা বন্ধের জন্য মাদক ব্যবসায়ীদের বাড়ির সামনে মানববন্ধন করে।

সেই তথ্য সংগ্রহের জন্য সাংবাদিক হৃদয় সরেজমিনে সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে দেখতে পেয়ে লাঠি-সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে তার উপর হামলা চালায়। এক পর্যায় সে পালিয়ে আসলেও মাদক ব্যবসায়ীরা হৃদয়ের ব্যবহৃত মোটর সাইকেলটি ভাংচুর করে। এরপর মাদক ব্যবসায়ীদের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল হৃদয়কে খুজতে তার বাড়িতে যায়, তারা হৃদয়কে বাড়িতে না পেয়ে তার পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল করে বাহিরে থাকা আসবাবপত্র ও বাড়ির টিনের বেড়া ভাংচুর করে হৃদয়কে জীবন নাশের হুমকি দেয়।

তারা চলে যাওয়ার সময় হৃদয়ের পালিত একটি পোষা কুকুর পিটিয়ে মেরে ফেলে। এরপর সাংবাদিক হৃদয় থানায় অভিযোগ দিতে গেলেও থানা অভিযোগ নেয়নি। এঘটনায় সাংবাদিক হৃদয় জিবনের নিরাপত্তা না পেয়ে বাড়ি ছেরে পালিয়ে বেরাচ্ছে। সাংবাদিক হৃদয়ের পরিবার ছিলেন আওয়ামীলীগ সমর্থিত অন্যদিকে মাদক ব্যবসায়ীরা সবাই প্রভাবশালী ও সরাসরি ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জরিত, ৫ আগস্ট আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর মাদক ব্যবসায়ীদের প্রভাব কয়েকগুন বেরে যায় বলে এলাকাবাসী জানান। এঘটনার আজকের রুপান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক নোমান শিকদার এবং আগৈলঝাড়া উপজেলার ৫টি সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:২৪   ১৪৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ