ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

পটুয়াখালী: র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গত ১১ জুলাই ২০২৫ ইং, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বটকাজলী এলাকার চেয়ারম্যান বাড়ির গেটসংলগ্ন পাকা রাস্তার উপর থেকে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান, পিতা- সোবহান আকন, সাং- শতকর বেতমোড়, ০১ নম্বর ওয়ার্ড, থানা- পাথরঘাটা, জেলা- বরগুনা।
র‌্যাব সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে একটি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:৪৪   ২১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ