ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে সাপ্তাহিক নববাংলার উদ্যোগে ফল উৎসব

দোহারে সাপ্তাহিক নববাংলার উদ্যোগে ফল উৎসব


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


দোহারে সাপ্তাহিক নববাংলার উদ্যোগে ফল উৎসব

ঢাকা: দোহার উপজেলায় বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা ‘নববাংলা’ এর উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নববাংলার কনফারেন্স রুমে এর আয়োজন করা হয়।
উৎসবে আম,কাঁঠাল,আনারস,ড্রাগন ফল, কলা, পেয়ারা, দইসহ দেশি-বিদেশি নানা রসালো মৌসুমী ফলের সমাহার দেখা যায়।
নববাংলা পরিবারের এই আয়োজনকে স্বাগত জানিয়ে দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু বলেন, স্থানীয় পত্রিকা ‘নববাংলা’ বরাবরই এক্সক্লুসিভ আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার মৌসুমী ফল উৎসবের আয়োজন করেছে। এমন সুন্দর ও প্রশংসনীয় আয়োজন করায় আমি নববাংলার সম্পাদক ও দোহার প্রেসক্লাবের সাধারন-সম্পাদক আতাউর রহমান সানিকে ধন্যবাদ জানাচ্ছি।
দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নববাংলা পত্রিকার সম্পাদক মো. আতাউর রহমান সানি বলেন, আমার প্রিয় সহকর্মী ও শুভাকাঙ্খীদের জন্য আমি কিছু করতে পারলে আমার সব সময় ভালো লাগে। সেই চিন্তাধারা থেকেই ফল উৎসবের আয়োজন করেছি। আশা করছি ভবিষ্যতেও আমি এই ধারা অব্যাহত রাখতে পারব।
এসময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি অলি আহমেদ, দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক আল-আমিন হোসেন, সদস্য মাহমুদুল হাসান সুমন, সাংবাদিক নাজমুল হোসেন অন্তর, মাকসুমুল মুকিম, আশরাফ আহমেদসহ নববাংলার অন্যান্য সহকর্মীবৃন্দরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৫:৪২   ২৮০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ