ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে বিএনপি নেতার পদ স্থগিত

মধ্যনগরে বিএনপি নেতার পদ স্থগিত


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


মধ্যনগরে বিএনপি নেতার পদ স্থগিত

সুনামগঞ্জ: মধ্যনগরে রাজবংশ হাউজ বোট দখলের অভিযোগে বিএনপির মধ্যনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনুকে দলীয় পদ থেকে সাময়িকভাবে স্থগিত করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।

১৫ জুলাই (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, হাউজ বোট দখলের ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং এ বিষয়ে মালিক পক্ষ কেন্দ্রীয় বিএনপির কাছে লিখিত অভিযোগ করেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করা হয়।

এ প্রেক্ষিতে মমিনুল হক বেনুর পদ স্থগিত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সময়মতো সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে স্বাক্ষর করেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এবং স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক। চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের কাছেও প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫১:১৫   ৪১১ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ