ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং কমপ্লেক্রোর সামনে হতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এর আগে খোদেজা শপিং কমপ্লেক্রের সামনে কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ্। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা। পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান প্রতিবাদ সভাটি পরিচালনা করেন।

এই সময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মোন্তাজ উদ্দিন মাষ্টার, প্রদীপ কুমার মিত্র, খোরশেদ আলম কাজল, মো. রুহুল আমিন মোল্লা, মোশারফ হোসেন লিটন, মো. আলী হোসেন খোকন মাষ্টার, সালাহ্ উদ্দিন আহমেদ, কাউছার মো. লাল মিয়া, আশরাফুল আলম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর শ্রমিক দলের সভাপতি আলম খান, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক হাসিবুল ইসলাম শান্ত প্রমুখ।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ বলেন, রাজনীতিতে সমসময়ই প্রতিদ্বন্দ্বীতা থাকবে, থাকবে প্রতিযোগীতা এমনকি থাকবে সহঅবস্থানও। এটাই রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতির এই স্বাভাবিক প্রক্রিয়াটি ক্রমেই হারিয়ে যেতে বসেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতার নামে অপরাজনীতি, বিষোদ্গার, নেতাদের চরিত্রহণনের নোংরা মানসিকতা ও মিথ্যাচার ত্রমেই কুলষিত করে তুলছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে। বিষয়টি নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, রাষ্ট্রগঠন ও রাষ্ট্র পরিচালনার জন্য অত্যন্ত উদ্বেগজনক।এ সময় কালীগঞ্জ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৩:২১   ২২৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ