ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ক্ষতিকর ২০ হাজার গাছের চারা ধ্বংস,ক্ষতিপূরণ পেলেন নার্সারি মালিকরা

ক্ষতিকর ২০ হাজার গাছের চারা ধ্বংস,ক্ষতিপূরণ পেলেন নার্সারি মালিকরা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


ক্ষতিকর ২০ হাজার গাছের চারা ধ্বংস,ক্ষতিপূরণ পেলেন নার্সারি মালিকরা

নেত্রকোনা: কলমাকান্দায় পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ২০ হাজারের বেশি চারা ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুয়ারপুর গ্রামে হান্নান মিয়ার নার্সারিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করে।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নার্সারিতে পরিবেশবিধ্বংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রি চলছিল। সম্প্রতি এসব গাছ রোপণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় চারা ধ্বংস করে নার্সারির মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক মোখশেদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
চারা ধ্বংস ও আর্থিক সহায়তা প্রদান শেষে পরিবেশবান্ধব গাছ রোপণে উৎসাহ দিতে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে ইউএনও ফাইজুল ওয়াসীমা নাহাত বলেন, পরিবেশ রক্ষায় আমাদের কঠোর হতে হবে। এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে নার্সারি মালিকদের পুনর্বাসনও নিশ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য, আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ মাটির পানি শোষণ করে জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলে বলে গবেষণায় উঠে এসেছে। সেই প্রেক্ষিতেই সরকার দেশজুড়ে এসব গাছের রোপণে নিরুৎসাহিত করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:২৯   ২০৫ বার পঠিত  |            







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ