ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তিস্তা মহাপরিকল্পনাকে গণ পরিকল্পনায় রুপ দেয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি:সৈয়দা রেজওয়ানা হাসান

তিস্তা মহাপরিকল্পনাকে গণ পরিকল্পনায় রুপ দেয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি:সৈয়দা রেজওয়ানা হাসান


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


তিস্তা মহাপরিকল্পনাকে গণ পরিকল্পনায় রুপ দেয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি:সৈয়দা রেজওয়ানা হাসান

কুড়িগ্রাম: পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন“ তিস্তা চুক্তি একটা মহা পরিকল্পনা। আমরা সেই পরিকল্পনাকে একটি গণ পরিকল্পনায় রূপ দেয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি।

মঙ্গলবার দুপুরে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন সংলগ্ন তিস্তা নদীর চলমান তীর সংরক্ষণ কাজ পরিদর্শন কালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন,আপাতত বিপদটা কাটানোর জন্য আমরা এই কাজটা শুরু করেছি। আমরা এখানে প্রত্যেকটা কাজে পর্যায়ে পর্যায়ে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করেছি,যেন ঠিকভাবে কাজ হয়,অনিয়ম যেন না হয়।

উপদেষ্টা বলেন, তিস্তা নদীটার গতিপথ আসলে আমাদের উপর অনেকটা নির্ভর করে না। নির্ভর করে উজানের দেশের উপর। সরকারি পর্যায় থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কাজ করা হয়েছিল,২০১১ সাল থেকে এই চুক্তিটা স্বাক্ষর করা নিয়ে এখনো আলোচনার পর্যায়ে রয়েছে । আমাদের ভাটির দেশের ভাটির জনগণ,জনগোষ্ঠী,জনপদ দুরাবস্থার রয়েছে। সেটা আমরা তাদের কেমন করে সুরক্ষিত রাখতে পারি সেবিষয়ে কাজ চলছে।
এসময় তিনি বলেন,আপনারা জানেন আমরা তিস্তায় পাঁচটি গবেষণা নিয়ে কাজ করছি, যাতে এটা কোন সরকারি পরিকল্পনা না হয়,এটা জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন গঠনের ঘটানোর পরিকল্পনা হয়।

কাজ পরিদর্শন শেষে উপদেষ্টা উপজেলার তিস্তার বামতীরে দাড়িয়াপুর এলাকা পরিদর্শন করেন। এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা,পুলিশ সুপার মাহফুজুর রহমান,কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান সহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে রংপুর জেলার কাউনিয়া উপজেলার পাঞ্জরডাঙ্গা রেলসেতু থেকে কয়েক’শ মিটার উজানে তিস্তা নদীর ডান তীর পরিদর্শন শেষে রংপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৪:২৬   ১৬৭ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ