ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী বাজারগুলোতে মাছের সংকট, নেই দেশীয় প্রজাতির মাছ

কাউখালী বাজারগুলোতে মাছের সংকট, নেই দেশীয় প্রজাতির মাছ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


কাউখালী বাজারগুলোতে মাছের সংকট, নেই দেশীয় প্রজাতির মাছ

পিরোজপুর: কাউখালীতে মাছের ভরা মৌসুমেও দেশীয় প্রজাতির মাছ হাটে বাজারে পাওয়া যাচ্ছে না।দেশীয় প্রজাতির মাছের চরম আকাল দেখা দিয়েছে। মাছে ভাতে বাঙালি এই শব্দটি এখন উঠে গেছে। আগে গ্রাম বাংলার সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য তালিকার অন্যতম আকর্ষণ ছিল দেশীয় প্রজাতির নানা ধরনের মাছ।

সেই দেশীয় প্রজাতির ছোট বড় মাছ এখন সোনার হরিণের পর্যায়ে চলে গেছে। এখন অনেকেরই দেশী প্রজাতির মাছের নামটি শুনলেই জিভে পানি আসে। বর্তমান প্রজন্মের শিশু কিশোররা দেশীয় প্রজাতির মাছের নাম শুধু বই পত্রে পড়ে। বাস্তবে এগুলোর লেখা পায় না তারা, দেখলেও চিনবে না। কোন মাছের কি নাম তা অনেকেই বলতে পারবেনা।
এক সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাতবিরেতে মাছ শিকার করতো। দেশি মাছের মধ্যে ইলিশ, রুই ,কাতলা,সোমা, তপস্বী, কোরাল, মৃগেল, বোয়াল, চিতল, মাগুর, পাঙ্গাস, শোল, গজার। আর ছোট মাছের মধ্যে পুটি, টাকি, চিংড়ি, সর্পটি, মলা ঢেলা, পাবদা, বাইলা, কৈ মাছ, খলিশা, টেংরা, শিং মাছ, কাচকিসহ অন্তত ৫০ প্রজাতির মাছ আমাদের চাহিদা মিটিয়ে এ অঞ্চলের দেশীয় মাছগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠাতো জেলেরা।

দেশীয় মাছের বিলুপ্তির জন্য দায়ী করা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, অবৈধ জালের অবাধ ব্যবহার, ও পোনা মাছ ধ্বংস, মৎস্য খামার সংলগ্ন জমিতে নিয়ম বহির্ভুতভাবে কীটনাশক ও রাসায়নিক দ্রব্য ব্যবহার, জলাশয় ভরাট , নদনদীর নাব্যতা হ্রাস, জলবায়ুর বিরূপ প্রভাব, বন্যা, জলাবদ্ধতা, প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন কারণে দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে।
মাছ ব্যবসায়ী ইয়াকুব আলী বলেন, বর্ষাকালে কিছু দেশীয় ছোট বড় মাছ পাওয়া যায়। বর্ষার শেষ হলে দেশীয় মাছের আকাল শুরু হয়। সারা বছরই দেশী মাছের দাম চড়া থাকে। বাজারের চাহিদার চেয়ে দেশি মাছের সরবরাহ কম থাকে বিধায় দাম থাকেও অত্যাধিক।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, পুকুর, খাল বিল ভরাটের কারণে দেশি মাছ এখন প্রায় বিলুপ্তির পথে। তাছাড়া কিছু অসাধু মৎস্যজীবীরা প্রশাসনকে এড়িয়ে ছোট মাছ শিকার করছে। নিষিদ্ধ কারেন্ট জালের কারখানা বন্ধ করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫০:১৬   ১১৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ