ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে অবৈধভাবে উত্তোলিত বালু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ

মধ্যনগরে অবৈধভাবে উত্তোলিত বালু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


মধ্যনগরে অবৈধভাবে উত্তোলিত বালু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মনাই নদীতে অভিযান চালিয়ে এক হাজার ফুট বালু ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার মনাই নদীতে এ অভিযান পরিচালিত হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, পার্শ্ববর্তী নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কয়েকজন বাসিন্দা গত তিন-চারদিন ধরে দুটি খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। তারা উত্তোলিত বালু অন্যত্র সরবরাহও করছিলেন বলে তথ্য পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালায় মধ্যনগর থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দুটি খননযন্ত্রসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযানে এক হাজার ফুট বালু ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়, যা বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় মধ্যনগর থানার এসআই ইউসুফ আলী বাদী হয়ে একজন নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

ওসি মনিবুর রহমান আরও বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন একটি ফৌজদারি অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩৩   ২৩৩ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ