ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন আব্দুর রাজ্জাক

সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন আব্দুর রাজ্জাক


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন আব্দুর রাজ্জাক

পাবনা: ঐতিহ্যবাহী  সুজানগরের সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেলেন আব্দুর রাজ্জাক। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার বিশ্বাসের চাকরির বয়সসীমা শেষ হওয়ায় ১৪ই জুলাই সোমবার তিনি অবসর গ্রহণ করায় প্রচলিত বিধি মোতাবেক ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে আব্দুর রাজ্জাকের উপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়।
সোমবার বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাসের কাছ থেকে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আব্দুর রাজ্জাক দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৯৮ সালের ২৫ মে আব্দুর রাজ্জাক ওই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। তার নিজ বাড়ি পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামে।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি তার ওপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অভিনন্দন জানানোর পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও বিদ্যালয়টির গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা রাখেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২৯   ৩৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ