ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডিবি’র অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিবি’র অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


ডিবি’র অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালী: জেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত ১৫ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে পটুয়াখালী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় গ্রেফ্তারকৃত কামাল হোসেন (২৬) এর কাছ থেকে ৪১ পিস এবং সোহেল মাতাব্বর (৩০) এর কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন পিতা সামছুল শিকদার ও মাতা মোর্শেদা বেগমের সন্তান। অন্যদিকে সোহেল মাতাব্বর পিতা শাহ আলম মাতাব্বর ও মাতা নিলুফা বেগমের সন্তান। উভয়ের স্থায়ী ঠিকানা চরপাড়া, স্বনির্ভর রোড।
পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দীন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করে তিনি বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:৩৯   ২৯০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ