ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটের আলোচিত আনিছুর অপহরন মামলায় অন্যতম আসামী গ্রেফতার

রাজারহাটের আলোচিত আনিছুর অপহরন মামলায় অন্যতম আসামী গ্রেফতার


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


রাজারহাটের আলোচিত আনিছুর অপহরন মামলায় অন্যতম আসামী গ্রেফতার

কুড়িগ্রাম: রাজারহাটের আলোচিত আনিছুর রহমান অপহরণ মামলার অন্যতম আসামী জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্য রাতে লালমনিরহাট সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়,গত ৮জুন রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মনস্বর গ্রামের কফিল উদ্দিনের পুত্র আনিছুর রহমান (২৮)কে পূর্ব শত্রুতার জের ধরে লালমনিরহাট জেলা সদরের তিস্তা বাসষ্ট্যান্ড থেকে উলিপুর উপজেলার উত্তর সাদুল্ল্যা গ্রামের নয়ন আলীর নেতৃত্বে অপহরণ করা হয়। ঘটনার দু’দিন পর ১০জুন রাতে লালমনিরহাট ও উলিপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উলিপুর উপজেলার সাদুল্ল্যা গ্রামের নয়ন আলী গংয়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করেন।

তবে আনিছুরের ব্যবহৃত সুজকি-২৫০সিসি মোটর সাইকেল,১টি আইফোন,৪টি ক্রেডিট কার্ড উদ্ধারে ব্যর্থ হয় পুলিশ। পরে এঘটনায় ১১জুন লালমনিরহাট সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন আনিছুর। এরপর থেকে সকল আসামী পলাতক ছিল।

মঙ্গলবার দিবাগত রাতে এই মামলার অন্যতম আসামী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা গ্রামের আব্দুল কাদেরর পুত্র জাকির হোসেন (২৫)কে তিস্তা বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করে লালমনির হাট সদর থানা পুলিশ।

লালমনিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৩   ৭৫১ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ