ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগঞ্জ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আড়াইহাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। ।
বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমাস সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি আড়াইহাজার উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেন, জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আগামী নির্বাচনকে বিতর্কিত করতে চায়। বিএনপি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন তিনি। এসময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য আবুল কাশেম ফকির, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু প্রমুখ।
একই দিন সকাল ১১টার দিকের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দুর নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল করেছে দলের নেতকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কবির হোসেন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিম প্রমুখ।
সভায় বক্তরা বলেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং অশ্লীল স্লোগান দিয়ে মিথ্যাচার করছেন তারা সাবধান হয়ে যাও।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৪:০১ ১১৬ বার পঠিত | ● আড়াইহাজার ● বিএনপি ● সমাবেশ