ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে জুলাই শহীদ দিবস পালিত

আমতলীতে জুলাই শহীদ দিবস পালিত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


 আমতলীতে জুলাই শহীদ দিবস পালিত

বরগুনা: আমতলীতে যথাযোগ্য মর্যাদায় ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করে।

১৬ জুলাই জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এর

সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, কৃষি কর্মকর্তা মো. রাসেল, ওসি তদন্ত আমির হোসেন, আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, আমতলী উপজেলা যুবদল ও পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, সমবায় কর্তকর্তা মো. আজাদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান, আমতলী বন্দর হোসাইনিয়া সিনিয়ার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুছ, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক সাইফুল্লা নাসির, সাংবাদিক মো. মনির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ফাতেমা তুজজোহরা মৈতি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপার ভাইজার মো. সেলিম মাহমুদ প্রমুখ।

সভা শেষে জুলাই শহীদদেও আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদেও জামে মসজিদেও পেশ ইমাম মো. আমির হোসেন। কর্মসূচীর অংশ হিসেবে সকল অফিস আদালতে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা হয় এবং  বুধবার আছর বাদ সকল মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০:৫৪:০৯   ২৩৩ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ