ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » হরিণাকুণ্ডু ডিএসএফএম পরিদর্শন

হরিণাকুণ্ডু ডিএসএফএম পরিদর্শন


হরিণাকুণ্ডু ( ঝিনাইদাহ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


হরিণাকুণ্ডু ডিএসএফএম পরিদর্শন

ঝিনাইদহ: প্রাচীন যুগ থেকে বর্তমানের যুগ পর্যন্ত আদর্শ মানুষ তৈরির কারিগর মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, ও জঙ্গিবাদ মুক্ত সুনাগরিক গড়তে ইসলামী শিক্ষালয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী দখলপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় আকস্মিক পরিদর্শন সম্পন্ন হয়। বুধবার ১৬ জুলাই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক বেতন ও ক্যাশ শাখার কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মাদ্রাসাটি পরিদর্শন করেন।

জানা গেছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দখলপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসাটি ১৯৭৮ সালে স্থাপিত হয়ে বর্তমানে ৫১৯ জন ছাত্র ছাত্রী নিয়ে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। মাদ্রাসাটি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের দখলপুর গ্রামে অবস্থিত। উপজেলার একমাত্র ধর্মীয় আধুনিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটিতে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক, সাইফুল ইসলাম। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াত ইসলামী, ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারী দখলপুর গ্রামের কৃতি সন্তান তাজুল ইসলাম। তাছাড়া আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আশাদুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ কাদেরী,ভাইস প্রিন্সিপাল আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক আলি আকবর সহ সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ। উল্লেখ মাদ্রাসার কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক।

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৯   ২৪৯ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ