ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তারেক রহমানের বিরুদ্ধে গুজব সৃষ্টির প্রতিবাদে লালমোহনে বিএনপির বিক্ষোভ মিছিল

তারেক রহমানের বিরুদ্ধে গুজব সৃষ্টির প্রতিবাদে লালমোহনে বিএনপির বিক্ষোভ মিছিল


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


তারেক রহমানের বিরুদ্ধে গুজব সৃষ্টির প্রতিবাদে লালমোহনে বিএনপির বিক্ষোভ মিছিল

ভোলা: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততাায়, আইন শৃঙ্খলার অবনতি, হত্যা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন বুধবার সন্ধ্যার পর উপজেলা বিএনপির অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল।
এসময় তিনি বলেন, এদেশ খালেদা জিয়ার এদেশ তারেক জিয়ার। যারা খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন তাদের বিরুদ্ধে বিএনপি একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করলে পালাবার যায়গা খুঁজে পাবেন না। একটি দলের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন আপনাদের অনেক নেতাকর্মীদের বিগত দিনে কে ফাঁসিতে ঝুলতে হয়েছিলো। তারপরও আপনারা এখন সেই ফ্যাসিস্ট সরকারের লোকজনকে সাথে নিয়ে চলাফেরা করছেন। লালমোহনের মাটিতে কোন ষড়যন্ত্র করবেন না। লালমোহন-তজুমদ্দিনের মাটি মেজর হাফিজের ঘাটি। এখানে কেউ ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বাবুল পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমজাদ খান জুলহাস, পৌরযুবদলের সদস্য সচিব ফজলে রাব্বি নাফিজসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫১   ১৯৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ