ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » সকল অপপ্রচার, ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমূখী দল:হাবিব-উন নবী সোহেল

সকল অপপ্রচার, ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমূখী দল:হাবিব-উন নবী সোহেল


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


সকল অপপ্রচার, ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমূখী দল:হাবিব-উন নবী সোহেল

ঢাকা: বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব হাবিব-উন নবী সোহেল বলেছেন, অতীতের সব অপপ্রচার, নানামূখী ষড়যন্ত্রের মাঝেও গণমূখী দল। বিএনপি হচ্ছে জনগনের দল।বিএনপি জনগনের শক্তি,ভোট ও গনতন্ত্রের বিশ্বাসী।
বুধবার বিকেলে ঢাকার দোহার উপজেলার কালেমা চত্তর প্রেসক্লাব সড়কে পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিএনপি’র প্রাথমিক সদস্য পদ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন,আজ দেশে নতুন অশান্তি ,অরাজকতা ও মব জাষ্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি বিএনপি’র নামে কুৎসা রটানো হচ্ছে। সেই সকল অপপ্রচার ও ষড়যন্ত্র রুখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপি’র যেই নেতার বিরুদ্ধেই অভিযোগ গেছে, প্রমাণিত হলেই তাকে বহিস্কার করা হচ্ছে। এসময়ে তিনি ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাককে দলের পরীক্ষিত নেতা হিসেবে স্বীকৃত দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক বলেন,বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে সুশাসনের দৃষ্টান্ত আজও বাংলার মানুষের মুখে মুখে। আওয়ামীলীগ হলো ফ্যাসিষ্ট দল। এই দলের নেতারা কিভাবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে,তা আপনারা জানেন। কিন্ত ইসলাম ধর্মের কথা বলে আজ যারা অপপ্রচার চালাচ্ছে বিএনপি’র নামে। তাদেরকে হুশিঁয়ারী করে বলছি ২৪’র আন্দোলনে যারা আন্দোলন করে শহীদ হয়েছিল তারা বেশীর ভাগই বিএনপি’র কর্মি বাহিনী।
আন্দোলনে ১৪২ জন ছাত্রদল কর্মি ও ২৩জন বিএনপি’র কর্মি শহীদ হয়েছেন।দোহার উপজেলা বিএনপি’র আয়োজনে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের।

অনুষ্ঠানে পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুসের সঞ্চালনা ও পরিচালনা আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন-সম্পাদক খন্দকার আবুল কালাম, উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা মো.নুরুল ইসলাম বেপারী,
উপজেলা বিএনপি’র সাধারন- সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন বাচ্চু খান ও সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি আবুল হাসেম বেপারী প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৮:০৭   ৩৫৫ বার পঠিত  | ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ