ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে চার মামলায় ১৬ সাংবাদিক আসামি, নেতৃত্ব শুণ্য নবীগঞ্জ প্রেসক্লাব

নবীগঞ্জে চার মামলায় ১৬ সাংবাদিক আসামি, নেতৃত্ব শুণ্য নবীগঞ্জ প্রেসক্লাব


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


নবীগঞ্জে চার মামলায় ১৬ সাংবাদিক আসামি, নেতৃত্ব শুণ্য নবীগঞ্জ প্রেসক্লাব

হবিগঞ্জ: নবীগঞ্জে ভযাবহ সংঘর্ষে শতাধিক আহত ও দুই জন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত নবীগঞ্জ তিনটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টায় আরেকটি মাডার মামলা নবীগঞ্জ থানায় রেকর্ড করা হয়েছে। এসব মামলায় নবীগঞ্জের মিডিয়া জগতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। নবীগঞ্জ প্রেসক্লাবের মধ্যে দেখা দিয়েছে নেতৃত্ব শুণ্যতা।

বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৬ জন সাংবাদিককে এখন পর্যন্ত মামলার আসামি করা হয়েছে। স্বাধীনতার পর কখনও এতো সাংবাদিক একসাথে মামলার আসামি হননি। নাম উল্লেখ ছাড়াও আর অনেক সাংবাদিক গ্রেফতার আতংকে ভুগছেন।

অভিজ্ঞজনের মতে ব্যক্তি রেষারেশি ও সংবাদ সংক্রান্ত বিষয় থেকে বেশির ভাগ সাংবাদিককে আসামি করা হয়েছে। এখন যারা মামলার আসামি হয়েছেন, ৯ জুলাই পুলিশ এসল্ট বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি করা হয়েছে দৈকিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সেলিম মিয়া তালুকদার, সাবেক সহ সভাপতি আশাইদ আলী আশা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ নাবেদ মিয়া, সাংবাদিক শফিকুল ইসলাম নাহিদ ও বাদল আহমদ। ১২ জুলাই তিমির পুর গ্রামের ফারক মিয়া হত্যা মামলায় আসামি করা হয়েছে আরও ৯ সাংবাদিককে তারা হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সহ সভাপতি আশাইদ আলী আশা, বর্তমান নির্বাহী কমিটির সদস্য অলিউর রহমান অলি,নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ নাবেদ মিয়া, মোঃ আলাল মিয়া, সাংবাদিক শফিকুল ইসলাম নাহিদ ও বাদল আহমদ ।

গত ১৬ জুলাই বুধবার ইউনাইডেট হসপিটাল ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করেন হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম সুমন। এই মামলায় তিন সাংবাদিককে আসামি করা হয় তারা হলেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম তালুকদার, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জাবেদ ইকবাল তালুকদার। এছাড়া সর্বশেষ গতকাল শুক্রবার রাতে আনমনু গ্রামের রিমন হত্যা মামলায়

আরও ৫ সাংবাদিককে আসামি করা হয়েছে, তারা হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি এম,এ বাছিত, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম মিয়া তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জাবেদ ইকবাল তালুকদার । এছাড়াও এসব মামলায় আরও গং আসামি থাকায় অনেক সাংবাদিক তীব্র আতংকে ভুগছেন। এসব সাংবাদিকদের মধ্যে দুই একজন ঘটনার সাথে জড়িত থাকলেও বেশির ভাগ আসামি হিসাবে জড়িয়েছেন প্রতি হিংসার শিকার হয়ে।
নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি এটিএম সালাম বলেন, আমাদের প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরোধকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এখন গনহারে সাংবাদিকদের আসামি করার জন্য নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে নবীগঞ্জ প্রেসক্লাব। বিষয়টি প্রশাসনের সুনজর দেয়া জরুরি। এর মধ্যে অনেক নিরপরাধ সাংবাদিককে আসামি করা হয়েছে যারা ঘটনাস্থলে ছিলেন না।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৬:৩৯   ১৫০ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল
সুজানগরে বারি-১৪ জাতের সরিষা চাষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা
চাটমোহরে এলাকাবাসী পেলো কাঠের সেতু
ময়মনসিংহ-২ আসনে ভোটে কারচুপির অভিযোগ, ব্যালট সংরক্ষণে আদালতের নির্দেশ



আর্কাইভ