ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী থেকে তিন লঞ্চে সমাবেশে জামায়াতের ১৫ হাজার নেতাকর্মী

পটুয়াখালী থেকে তিন লঞ্চে সমাবেশে জামায়াতের ১৫ হাজার নেতাকর্মী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


পটুয়াখালী থেকে তিন লঞ্চে সমাবেশে জামায়াতের ১৫ হাজার নেতাকর্মী

পটুয়াখালীঃ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিতে পটুয়াখালী জেলা জামায়াত ইসলামী তিনটি লঞ্চে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে রওনা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে পটুয়াখালী লঞ্চঘাট, বাউফল ও গলচিপা থেকে পৃথক তিনটি লঞ্চ ঢাকার উদ্দেশে যাত্রা করে।

পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ আল কায়সারী জানান, পটুয়াখালী জেলা থেকে ১৫ হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে আমরা ঢাকার সমাবেশে অংশ নিচ্ছি। সারা দেশ থেকে অন্তত ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি।

তিনি আরও বলেন, সমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের দলের পক্ষ থেকে দিকনির্দেশনা দেওয়া হবে। সে জন্যই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ইতোমধ্যে লঞ্চগুলো পূর্ণ হয়ে গেছে। যারা এখনো আসছেন, তাদের অনেকে ফিরে যাচ্ছেন। তবে যারা যেতেই চান, তাদের জন্য বিকল্পভাবে গাড়ির ব্যবস্থাও করা হচ্ছে।  জামায়াতের এই বৃহৎ প্রস্তুতি ঘিরে পটুয়াখালী লঞ্চঘাটসহ সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক জমায়েত ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:১১:১৫   ১৮১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ