ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অগ্নিকাণ্ডে নিঃশেষ গোটা পরিবার, একে একে চলে গেল ৫ জন

অগ্নিকাণ্ডে নিঃশেষ গোটা পরিবার, একে একে চলে গেল ৫ জন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


অগ্নিকাণ্ডে নিঃশেষ গোটা পরিবার, একে একে চলে গেল ৫ জন

পটুয়াখালীঃ জীবিকার তাগিদে রাজধানীতে পাড়ি জমিয়েছিলেন পটুয়াখালীর রাঙ্গাবালীর যুবক রিপন (৩৫)। ছোট ভ্যান চালিয়ে টেনেটুনে চলছিল সংসার। স্বপ্ন ছিল সন্তানদের মানুষ করার, পরিবার নিয়ে একটু ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু আগুনের লেলিহান শিখা তার সেই স্বপ্ন ও সংসারকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এক সপ্তাহে আগুনে দগ্ধ হয়ে একে একে মারা গেলেন স্ত্রী, তিন সন্তান আর শেষে রিপনও।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের বাসিন্দা রিপন প্রায় সাত বছর আগে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিন বছর আগে স্ত্রী চাঁদনী বেগম (৩০), দুই ছেলে তামিম (১৬) ও রোকনকে (১৩) সঙ্গে নিয়ে যান ঢাকায়। দেড় বছর আগে তাদের ঘরে আসে ছোট্ট ফুটফুটে কন্যা আয়েশা। রাজধানীর সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসার নিচতলায় ভাড়া থাকতেন তারা।
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন পরিবারের সবাই। আহত অবস্থায় সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয়নি।
এক সপ্তাহের ব্যবধানে একে একে মারা যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন রিপনের বৃদ্ধা মা জরিনা বেগম। একমাত্র ছেলের পাঠানো টাকাতেই চলত তার জীবনযাপন। চোখের পানি শুকিয়ে গেলেও বুকের হাহাকার যেন থামছে না।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ বলেন, এক পরিবারের পাঁচজন সদস্যের এমন করুণ মৃত্যুর খবর শুনে আমরা সবাই শোকাহত। সরকারের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসন তাদেরকে সর্বোচ্চ সহযোগীতা করা চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ২১:১৪:০৩   ১৪৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ