ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় উপজেলা প্রশাসনের পুকুরে ধরা পড়ল জীবিত ইলিশ

কলাপাড়ায় উপজেলা প্রশাসনের পুকুরে ধরা পড়ল জীবিত ইলিশ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


কলাপাড়ায় উপজেলা প্রশাসনের পুকুরে ধরা পড়ল জীবিত ইলিশ

পটুয়াখালী: পুকুরে ইলিশ ধরা পড়ার খবর শুনে এক নজর দেখার জন্য ভিড় করেছিল উৎসুক লোকজন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের পুকুরে ধরা পড়েছে একটি জীবন্ত ইলিশ। শনিবার (১৯ জুলাই) বেলা দেড়টার দিকে পুকুরে জাল ফেললে ইলিশটি ধরা পড়ে।

ইউএনও মো. রবিউল ইসলাম ইলিশ ধরা পড়ার ছবি তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। তিনি সেখানে লেখেন, ‘কলাপাড়ার ইউএনওর বাংলো পুকুরে জীবিত ইলিশ! পুকুরের সাথে পার্শ্ববর্তী খালের একটি সংযোগ রেখেছিলাম। হয়তো সেখান থেকে ইলিশটি প্রবেশ করতে পারে।’ তিনি আরও মন্তব্য করেন, ‘আমাদের খালগুলো পরিষ্কার রাখতে পারলে মাছের আনাগোনা বাড়বে।’

ইউএনও রবিউল ইসলাম বলেন, ‘পুকুরে ইলিশ, এটা সত্যিই বিস্ময়কর খবর। ইলিশ ধরা পড়ার খবর শুনে একনজর দেখার জন্য আশপাশের অনেক মানুষ ভিড় করেছিল। পুকুর থেকে ডাঙায় তোলার পর অবশ্য ইলিশটি মারা গেছে। তিনি জানান, ধরা পড়া ইলিশটির দৈর্ঘ্য প্রায় ৯ ইঞ্চি এবং প্রস্থ সাড়ে ৩ ইঞ্চি। এ ছাড়া একই জালে লাক্ষা, কোরাল, তেলাপিয়া, রুই, কাতল, ফারসে, মিনার কাপ ও চিংড়িও ওঠে।

মাছ ধরার কাজে নিয়োজিত জেলে মো. আবুল হোসেন বলেন, ‘আমাকে পুকুরের মাছ ধরার জন্য ডাইক্যা আনা হয়। আমি আরও কয়েকজন জাইল্যা লইয়া পুকুরের এক পাশ দিয়া আরেক পাশে টান দিলে, অন্য মাছের সাথে ইলিশ মাছটাও ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ দেইখ্যা তো আমি অবাক হইয়া গেছি।’

ইলিশ গবেষক ও পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) মো. কামরুল ইসলাম বলেন, ‘২০১৭সালের ফেব্রুয়ারিতে কলাপাড়া উপজেলা পরিষদের পুকুরে ২ হাজার ২০০ ইলিশের পোনা ছাড়া হয়েছিল। আমি তখন উদ্যোগী হয়ে এসব ইলিশ ছেড়েছিলাম। সে সময়ে ছাড়া ইলিশই হচ্ছে আজকের ধরা পড়া ইলিশ, এটা পরিষ্কার। ইলিশ যে ৭-৮ বছর বেঁচে থাকে, তা বুঝতে পারলাম।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৯:৪৯   ৩৬২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ